কিছু গুরুত্বপূর্ণ দোয়া:
⚫ কিছু গুরুত্বপূর্ণ দোয়া:
১.
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ -
উচ্চারণ- রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
অর্থ- হে আমার প্রভু! আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
(সূরা আম্বিয়া, আয়াত ৮৩)
> হজরত আইয়ুব (আ.) এই দোয়ার মাধ্যমে দীর্ঘকাল ধরে চলা রোগ-ব্যাধি ও কষ্টের সময় আল্লাহর কাছে ধৈর্যের সঙ্গে সাহায্য চেয়েছিলেন। তিনি বিনয় ও সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। আল্লাহ তাঁর এই ধৈর্য ও একাগ্রতা পছন্দ করে তাঁকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং আগের সব সম্পদ ও পরিবার ফিরিয়ে দেন।
২.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ -
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি,
ওয়া আউযু বিকা মিনাল 'আজযি ওয়াল কাসালি,
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি,
ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ-দাইনি ওয়া কাহরির রিজাল।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উদ্বেগ ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতার থেকে, ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে আশ্রয় চাই।
(সহিহ বুখারি, হাদিস নম্বর: ৬৩৬৯
ইমাম বুখারি, كتاب الدعوات - দোআ অধ্যায়।)
> নবি মুহাম্মদ ﷺ নিজেও এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন এবং সাহাবাদেরকেও তা শিক্ষা দিয়েছিলেন। এটি মানসিক, শারীরিক, আর্থিক ও সামাজিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য অত্যন্ত উপকারী ও কার্যকর দোয়া।"
৩.
أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا -
উচ্চারণ: আযহিবিল বা'সা, রাব্বান নাস, ইশফি, আনতা আশ্-শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন্ লা ইউগাদিরু সাকামা।
অর্থ: হে মানুষের পালনকর্তা, কষ্ট দূর করে দাও। তুমি তো শেফা প্রদানকারী। তোমার শেফা ছাড়া কোনো শেফা নেই। এমন শেফা দাও, যা কোনো ব্যাধি অবশিষ্ট রাখবে না।
(সহিহ বুখারি, হাদিস নম্বর: ৫৭৪৩
বই: كتاب الطب, চিকিৎসা সম্পর্কিত অধ্যায়।)
> এই দোয়া রাসূলুল্লাহ ﷺ একটি রোগী (সা'দ ইবন আবি ওয়াক্কাস রা.)-এর জন্য পড়েছিলেন। তিনি তার বুকে হাত রেখে এই দোয়াটি করেছিলেন।
৪.
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ -
উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ:"আল্লাহর সাহায্য ও তাওফিক ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই।"
৫.
اَسْتَغْفِرُ اللّٰهَ الْعَظِيْمَ، لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ، وَأَتُوْبُ إِلَيْهِ -
বাংলা উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহাল 'আযীম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যূমু, ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: "আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষক। আর আমি তাঁর কাছেই তওবা করছি।"
Comments
Post a Comment