অনর্থক, অপচয়, অবজ্ঞা
ইসলামে এমন নানা কাজ আছে, যেগুলো জায়েজ, কিন্তু সেগুলোর ইহকালীন বা পরকালীন কোনো উপকার নেই। যেমন- গাছপালার শোপিস রাখা, পুতুল দিয়ে খেলা, সামর্থ্যবান কেউ দামী বাড়ি করা ইত্যাদি। এগুলো করে সুখ পাওয়া যায়, সুখই উপকার। অপচয়: ধরুন, আপনি ১০০ টাকা আয় করেন। আপনার গুরুত্বপূর্ণ কোনো জিনিস কেনার আছে; আপনি সেটা না কিনে ৭০ টাকা ব্যয় করে বল কিনলেন— তাহলে তা অপচয়। কিন্তু যদি এমন হয় যে, আপনার ১০০ টাকা আছে, তার ভেতর থেকে আপনি ১০ টাকা ব্যয় করে আতশবাজি করলেন— তাহলে তা অপচয় নয়। টেলিভিশনে আমরা বিনোদনের নানা কিছু দেখি— এতে করে বিদ্যুৎ ব্যয় হয়। তাতেই কি অপচয়? না, যেহেতু কারও সামর্থ্য আছে ব্যয় করার, তাই এটা অপচয় নয়, সুখের জন্য করলেও। কিন্তু যদি প্রয়োজনীয় কিছু বাদ দিয়ে তা করা হয়, তাহলে তা অপচয় হবে। ধরুন, কারও অনেক ভাত আছে; সে যদি কিছু ভাত নষ্ট করে, তাহলে কি তা অপচয়? কিছু ভাত নষ্ট করা অপচয় নয়, তবে তা অবজ্ঞা; কারণ ভাত খাওয়ার জিনিস, খাওয়ার জিনিস দিয়ে খেলা হচ্ছে, এটা অবজ্ঞা, কিন্তু ১০০ টাকার ভেতর ১০ টাকা নিয়ে আতশবাজি করলে তা খেলার জিনিস দিয়ে খেলা হচ্ছে, এটা অপচয় নয়। কিন্তু কারও ক...