আল্লাহ একজন মানুষের আশেপাশে যা আছে তার দ্বারা অনেক সময় সে ব্যক্তিকে অনেক কিছু বোঝান। যেমন...
আল্লাহ একজন মানুষের আশেপাশে যা আছে তার দ্বারা অনেক সময় সে ব্যক্তিকে অনেক কিছু বোঝান। যেমন ধরুন আপনি প্রায়ই বাগানে ঘুরে বেড়ান, আর আল্লাহ আপনাকে স্বপ্নে গাছপালার দ্বারা কিছু বোঝালেন। অথবা ধরুন আপনি অনেক বন্ধুদের সাথে দেখা করেন আল্লাহ আপনাকে স্বপ্নে আপনার বন্ধুদের দ্বারাই কিছু বোঝালেন। আমার নিজের জীবনেই আমি এমনটা ঘটতে দেখেছি। আর কেবল আমার ক্ষেত্রে নয়, নবি রসূলদের ক্ষেত্রেও এমনটা হয় বলে মনে করি। যেমন : ◼️ নবি ইব্রাহিম (আ.) আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর জানতে চাইতেন তার পালনকর্তা কে, এবং বাইবেলে অনেক জায়গায় আল্লাহ ইব্রাহীম (আ.)-কে আকাশের তারার দৃষ্টান্ত দিয়ে অনেক কিছু বলেছেন। >> (কুরআন ৬:৭৬-৭৯): যখন রাত তাকে ঢেকে দিল, তখন তিনি একটি তারা দেখতে পেলেন এবং বললেন, "এটাই কি আমার প্রতিপালক?" পরে যখন তা অদৃশ্য হয়ে গেলো, তিনি বললেন, "আমি ডুবে যাওয়া জিনিসগুলোকে ভালোবাসি না।" এরপর যখন চাঁদ উদিত হতে দেখলেন, তিনি বললেন, "এটাই কি আমার প্রতিপালক?" কিন্তু যখন সেটাও অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, "যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে আমি অবশ্যই পথভ্...