Posts

Showing posts from February, 2026

পুতুল দিয়ে খেলা কি জায়েজ?

হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, "আমি নবী ﷺ–এর ঘরে পুতুল দিয়ে খেলতাম। আমার কিছু বান্ধবীও আমার সঙ্গে খেলতো। রাসূলুল্লাহ ﷺ যখন ঘরে প্রবেশ করতেন, তারা লজ্জায় সরে যেতো। তখন তিনি তাদের আমার কাছে পাঠিয়ে দিতেন, যেনো তারা আমার সঙ্গে খেলতে পারে।" — (সহিহ বুখারি, কিতাবুল আদব, হাদিস নং ৬১৩০, সহিহ মুসলিম, কিতাবু ফাযায়িলিস সাহাবা, হাদিস নং ২৪৪০) পুতুল তো মূর্তি তাহলে রাসূল (সা.) তা অনুমোদন করলেন কেন? (১) পুতুলটির গঠন সরল ছিলো এজন্য।  (২) আয়েশা (রা.)-এর বয়স কম ছিলো একারণে এটি একটি ছাড় দেয়া। (৩) সরল না হলেও তা পুতুল ছিলো, মূর্তি নয় এ জন্য।  __________________________________________________ [১] সরল হলেও তো সেটা মূর্তি তাহলে সেটা অনুমোদন করলেন কেন? না, তিনি দেখলেন যে সরল ফলে তেমন মূর্তির মতো নয় এ কারণেই অনুমোদন করেছেন। [২] যদি ছোটো মানুষ কোনো ভুল কাজ করে তবুও তো রাসূল (সা.) নিষেধ করবেন। তাহলে পুতুল যা হলো একধরনের মূর্তি সেটা দিয়ে খেলাকে রাসূল (সা.) নিষেধ করলেন না কেন? কারণ ছোটোদের জন্য এটা ছাড় দেয়া হতে পারে, যেহেতু খেলা, কোনো পূজা করা নয়। [৩] সরল না হলেও তা পুতুল, মূর্তি নয় একারণেও অনুমো...

মাকতাদি জোরে আমিন বলবে নাকি আস্তে?

 মাকতাদি জোরে আমিন বলবে নাকি আস্তে?  রাসূল (সা.) মাকতাদিদেরকে আমিন বলতে বলেছেন—এমন সহীহ মারফূ হাদিস আছে; কিন্তু জোরে নাকি আস্তে—তা উল্লেখ নেই (ইমামের ক্ষেত্রে নয়, মাকতাদির ক্ষেত্রে)। কিন্তু সাহাবাদের আমল হিসেবে মাকতাদির ক্ষেত্রে আমিন জোরে ও আস্তে—উভয়েরই সহীহ মাউকূফ হাদিস আছে। তাহলে জোরে ও আস্তে—উভয়ের হাদিস এলো কই থেকে? সম্ভাব্য উত্তর হলো—রাসূল (সা.) বলেছেন, 'ইমাম যখন "ওয়ালাদ্দাল্লীন" বলে, তখন তোমরাও আমিন বলো।’ তখন কেউ জোরে বলেছেন, আবার কেউ আস্তে বলেছেন। আর রাসূল (সা.) কাউকে নিষেধ করেননি; এজন্য জোরে ও আস্তে—উভয় ধরনের সহীহ মাউকূফ হাদিস এসেছে। অথবা, রাসূল (সা.) জোরে বলতে বলেছেন, কিন্তু সবাই তা জানতো না অথবা বুঝতে পারেননি; তাই তাদের অনেকে সূরা ফাতিহার মতো আমিনও আস্তেও বলেছেন। আর রাসূল (সা.) তাদেরকে নিষেধ করেননি, কারণ জোরে বলা ফরজ নয়। অথবা, রাসূল (সা.) আস্তেই বলতে বলেছেন, কিন্তু অনেকে ভেবেছেন জোরে বলতে হবে, আর তারা জোরে বলেছেন, আর রাসূল (সা.) তাদেরকে নিষেধ করেননি, কারণ আস্তে বলা ফরজ নয়। [১] ইবনে উমর (রা.) বলেন, "যখন ইমাম 'ওয়ালাদ-দ্বল্লীন' বলবে, তখন তোমরা 'আমিন...