পুতুল দিয়ে খেলা কি জায়েজ?

হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, "আমি নবী ﷺ–এর ঘরে পুতুল দিয়ে খেলতাম। আমার কিছু বান্ধবীও আমার সঙ্গে খেলতো। রাসূলুল্লাহ ﷺ যখন ঘরে প্রবেশ করতেন, তারা লজ্জায় সরে যেতো। তখন তিনি তাদের আমার কাছে পাঠিয়ে দিতেন, যেনো তারা আমার সঙ্গে খেলতে পারে।"

— (সহিহ বুখারি, কিতাবুল আদব, হাদিস নং ৬১৩০, সহিহ মুসলিম, কিতাবু ফাযায়িলিস সাহাবা, হাদিস নং ২৪৪০)


পুতুল তো মূর্তি তাহলে রাসূল (সা.) তা অনুমোদন করলেন কেন?


(১) পুতুলটির গঠন সরল ছিলো এজন্য। 

(২) আয়েশা (রা.)-এর বয়স কম ছিলো একারণে এটি একটি ছাড় দেয়া।

(৩) সরল না হলেও তা পুতুল ছিলো, মূর্তি নয় এ জন্য। 

__________________________________________________

[১] সরল হলেও তো সেটা মূর্তি তাহলে সেটা অনুমোদন করলেন কেন? না, তিনি দেখলেন যে সরল ফলে তেমন মূর্তির মতো নয় এ কারণেই অনুমোদন করেছেন।


[২] যদি ছোটো মানুষ কোনো ভুল কাজ করে তবুও তো রাসূল (সা.) নিষেধ করবেন। তাহলে পুতুল যা হলো একধরনের মূর্তি সেটা দিয়ে খেলাকে রাসূল (সা.) নিষেধ করলেন না কেন? কারণ ছোটোদের জন্য এটা ছাড় দেয়া হতে পারে, যেহেতু খেলা, কোনো পূজা করা নয়।


[৩] সরল না হলেও তা পুতুল, মূর্তি নয় একারণেও অনুমোদন করতে পারেন।


[১]+[২] উভয় কারণ থাকতে পারে। অথবা কেবল [১] অথবা কেবল [২] অথবা কেবল [৩].

____________________________________________________

<?> তাহলে সরল নয় এমন পুতুল দিয়ে খেলা কি জায়েজ? 

= এটা সন্দেহজনক বিষয়ের ভেতর পড়ে। আর সন্দেহজনক বিষয়ের ভেতর যা স্পষ্ট অন্য একটি হারাম কাজের দিকে ধাবিত করে তা না করা ওয়াজিব। আর সন্দেহজনক বিষয়ের ভেতর যা স্পষ্ট অন্য কোনো হারাম কাজের দিকে ধাবিত করে না তা করা মাকরূহ। 

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :