মাকতাদি জোরে আমিন বলবে নাকি আস্তে?

 মাকতাদি জোরে আমিন বলবে নাকি আস্তে? 


রাসূল (সা.) মাকতাদিদেরকে আমিন বলতে বলেছেন—এমন সহীহ মারফূ হাদিস আছে; কিন্তু জোরে নাকি আস্তে—তা উল্লেখ নেই (ইমামের ক্ষেত্রে নয়, মাকতাদির ক্ষেত্রে)। কিন্তু সাহাবাদের আমল হিসেবে মাকতাদির ক্ষেত্রে আমিন জোরে ও আস্তে—উভয়েরই সহীহ মাউকূফ হাদিস আছে। তাহলে জোরে ও আস্তে—উভয়ের হাদিস এলো কই থেকে? সম্ভাব্য উত্তর হলো—রাসূল (সা.) বলেছেন, 'ইমাম যখন "ওয়ালাদ্দাল্লীন" বলে, তখন তোমরাও আমিন বলো।’ তখন কেউ জোরে বলেছেন, আবার কেউ আস্তে বলেছেন। আর রাসূল (সা.) কাউকে নিষেধ করেননি; এজন্য জোরে ও আস্তে—উভয় ধরনের সহীহ মাউকূফ হাদিস এসেছে। অথবা, রাসূল (সা.) জোরে বলতে বলেছেন, কিন্তু সবাই তা জানতো না অথবা বুঝতে পারেননি; তাই তাদের অনেকে সূরা ফাতিহার মতো আমিনও আস্তেও বলেছেন। আর রাসূল (সা.) তাদেরকে নিষেধ করেননি, কারণ জোরে বলা ফরজ নয়। অথবা, রাসূল (সা.) আস্তেই বলতে বলেছেন, কিন্তু অনেকে ভেবেছেন জোরে বলতে হবে, আর তারা জোরে বলেছেন, আর রাসূল (সা.) তাদেরকে নিষেধ করেননি, কারণ আস্তে বলা ফরজ নয়।


[১] ইবনে উমর (রা.) বলেন, "যখন ইমাম 'ওয়ালাদ-দ্বল্লীন' বলবে, তখন তোমরা 'আমিন' বলো এবং কণ্ঠ উঁচু করো।"

= অন্যদের (মাকতাদির) ক্ষেত্রে জোরে বলা।


রেফারেন্স: সুনান দারাকুতনি: ১/৩১২, হাদিস ১২৩১

আল-বায়হাকি, আস-সুনান আল-কুবরা: ২/৫৭


হুকুম: আলবানী (রা.) এটিকে সহীহ বলেছেন।


বিবেচনা: এটি সাহাবীর উক্তি, নবির সরাসরি কথা নয়। সাহাবীর উক্তি হিসেবে গ্রহণযোগ্য।


[২] ইবনে মাসউদ (রা.) বলেন, "আমরা আমিন জোরে বলতাম না।" = অন্যদের (মাকতাদির) ক্ষেত্রে জোরে না বলা।


রেফারেন্স: মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২/৯০, হাদিস ৩০৯৯-৩১০০

হুকুম: আলবানী (রা.) এটিকে সহীহ বলেছেন।


বিবেচনা: এটি সাহাবীর উক্তি, নবির সরাসরি কথা নয়। সাহাবীর উক্তি হিসেবে গ্রহণযোগ্য।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :