গানবাজনা ও ইসলাম :
গানবাজনা ও ইসলাম : [] Ringtone কিন্তু বাদ্যযন্ত্র ব্যবহার করে তৈরি হয়। [] নাশিদ অর্থাৎ ইসলামি গানে শি-শি ধরনের এক ধরনের দীর্ঘ সময়ের আওয়াজ (music) ব্যবহার করা হয়, সেটাও বাদ্যযন্ত্র ব্যবহার করে তৈরি হয়। [] নানা ইসলামি অনুষ্ঠান, যেমন— আলোকিত জ্ঞানি; সেখানে নানা কথা, যেমন— আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ; এগুলোর সাথে নানা আওয়াজ (music) হয়, সেগুলো বাদ্যযন্ত্র ব্যবহার করে তৈরি হয়। কুরআনে সূরা লোকমানে যে আয়াত (৩১:৬) দ্বারা আলেমরা গানবাজনাকে হারাম বলে, সেখানে যে শব্দ আছে তা হলো: লাহূও আল-হাদিস, যার অর্থ হলো মূলত তুচ্ছ বিনোদনের জন্য কথাবার্তা। এই শব্দের দ্বারা ওপরেরগুলো হারাম ঘোষণা করা সাধারণত যায় না। আবার বুখারীর যে হাদিসে বলা হচ্ছে, রাসুল (সা.)-এর উম্মতের কিছু লোক মদ, যিনা, রেশম ও মায়াজিফ (বাদ্যযন্ত্র)-কে হালাল মনে করবে। এখানে রেশমের কথাও আছে, কিন্তু আমরা জানি যে রেশম নারীদের জন্য শুরু থেকেই হালাল। ফলে এখানে রেশমের বেলায় কেবল পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে বাদ্যের বেলাতেও কিছু বাদ্য থাকতে পারে, যা অন্য ক্ষেত্রে হালাল। দফ ছাড়া অন্য সব বাদ্যযন্ত্রগুলোর কিছু হালাল হবে কিনা তা সন্দেহজনক। আর সন্দ...