বিদআত।
বিদআত: যে সকল সহীহ হাদিসে বিদআতের কথা বলা আছে, সেগুলোতে মূলত বলা হচ্ছে— 'দ্বীনে নতুন কিছু সংযোজিত করা যাবে না।' কিন্তু নতুন কিছু সংযোজিত বলতে কি কেবল নতুন বিশ্বাস, নাকি নতুন সাধারণ সুবিধাও, নাকি নতুন সাধারণ রীতি বা পদ্ধতিও, নাকি নতুন সাধারণ উৎসবও, নাকি অন্য কিছুও— স্পষ্টভাবে কিছু বলা নেই।
১. নতুন সুবিধা, যা ইবাদত। ২. নতুন সুবিধা, যা ইবাদত নয়। ৩. নতুন বিশ্বাস। ৪. নতুন রীতি বা পদ্ধতি, যা ইবাদত। ৫. নতুন রীতি বা পদ্ধতি, যা ইবাদত নয়। ৬. নতুন বানানো ধর্মীয় উৎসব। ৭. সাধারণ ধর্মীয় উৎসব বা অনুষ্ঠান।
উদাহরণ :
১ = যেখানে চার রাকাত পড়া আবশ্যিক, সেখানে ২ রাকাত পড়া— যা হলো সুবিধা, কিন্তু এটা ইবাদতের নতুন রীতি তাই এটা বিদআত।
২ = তাসবিহ ব্যবহার করা, ইবাদতের জন্য মাইক ব্যবহার করা— যা হলো সুবিধা, কিন্তু ব্যবহার করাটা ইবাদত নয়; ব্যবহার করে যা করা হচ্ছে, তা হলো ইবাদত।
৩ = সবাই মলে সম্মিলিতভাবে একত্রিত হয়ে ইসলামের কথা বললে হজের মতো সওয়াব পাওয়া যাবে — এটা নতুন বিশ্বাস, আর এ বিশ্বাসটা স্পষ্ট বিদআত।
৪ = যেখানে চার রাকাত পড়া আবশ্যিক, সেখানে ২ রাকাত পড়া— যা ইবাদতের নতুন রীতি, এবং এটা বিদআত।
৫ = "লিল্লাহে তাকবির আল্লাহু আকবার" বলা যা এক নতুন রীতি, কিন্তু ইবাদত নয়; বরং স্লোগান।
৬ = ইসলামে ঈদুল ফিতর ও ঈদুল আযহা ছাড়া নির্দিষ্ট করে কোনো দিনে বার্ষিক কোনো উৎসব পালন করা নিষেধ। সামাজিক উৎসবের ক্ষেত্রেও, ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও। নতুন ধর্মীয় উৎসব বানালে বিদআত, আর নির্দিষ্ট করে কোনো দিনে বার্ষিক সামাজিক উৎসব বানালে হারাম। আর নতুন ধর্মীয় বার্ষিক উৎসব ইবাদতের জন্য বানালে বিদআত। আর নতুন ধর্মীয় বার্ষিক উৎসব আনন্দের জন্য বানালে বিদআত ও হারাম।
শবে বরাতকে ইবাদত হিসেবে পালন করা হয় + এটাকে ধর্মীয় উৎসব বানানো হয়। এটা বিদআত।
৭ = বার্ষিক নির্দিষ্ট কোনো দিনে নয়, নতুন বানানো কোনো ধর্মীয় উৎসবও নয় — সাধারণ কোনো ইসলামিক অনুষ্ঠান করা, যেখানে হালাল গজল হবে, ইসলামের নানা কথা হবে। এটা বিদআত নয়, হারামও নয়। এটা হালাল।
Comments
Post a Comment