নামাজে কোথায় হাত বাধতে হবে, সহীহ, হাসান, যয়িফ
[] "সাহল ইবনু সা'দ (রা.) থেকে, "মানুষকে আদেশ করা হয়েছিলো যে, নামাজে মানুষ ডান হাত বাম হাতের ওপরে রাখবে।" — (সহীহ বুখারী ৭৪০, সহীহ মুসলিম ৪০১)
> এই হাদিসটি সর্বসম্মতভাবে সহীহ।
এখানে হাত কোথায় রাখা হবে বুক নাকি নাভির নিচে – কিছু বলা হয়নি, কেবল বলা হয়েছে ডান হাত বাম হাতের ওপর রাখতে হবে।
____________________________________________________
____________________________________________________
[] আলী ইবনে আবী তালিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, "এটা সুন্নাহ যে, নামাজে মানুষ ডান হাত বাম হাতের কব্জি ধরে নাভির নিচে রাখবে।" — (সুনান আবু দাউদ ৭৫৬, সুনান আহমদ ৮৫৮, ইমাম আহমদ ও আবু দাউদ এটাকে হাসান বলেছেন; অনেক মুহাদ্দিস সহীহও বলেছেন)
অবস্থান: নাভির নিচে।
ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে নামাজে দাঁড়িয়ে দেখেছি, তিনি তাঁর ডান হাত বাম হাতের ওপরে রেখেছেন বুকে। — (সুনান ইবনে খুযাইমাহ ৪৭৯, সহীহ; আলবানীও সহীহ বলেছেন)
অবস্থান: বুকে।
____________________________________________________
কারা কারা সহীহ বলেছেন, কারা কারা হাসান বা সহীহ এর পর্যায়ে বলেছেন আর কারা কারা দুর্বল বলেছেন :
সহীহ= নির্ভুল।
হাসান= ভালো বা গ্রহণযোগ্য হাদিস, কিন্তু সহীহ-এর মতো শক্তিশালী না বা সহীহ এর পর্যায়ে।
দুর্বল= দুর্বল
আলী ইবনে আবী তালিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, "এটা সুন্নাহ যে, নামাজে মানুষ ডান হাত বাম হাতের কব্জি ধরে নাভির নিচে রাখবে।" — (সুনান আবু দাউদ ৭৫৬, সুনান আহমদ ৮৫৮, ইমাম আহমদ/আবু দাউদ এটাকে হাসান বলেছেন।)
[] কেউ এই হাদিসকে সহীহ বা নির্ভুল বলেননি।
[] কারা হাসান বা সহীহ এর পর্যায়ে বলেছেন:
১. ইমাম আবু দাউদ (রহ.) – বলেছেন: هذا الحديث ليس بالقوي جدًا ولكن قد ذهب بعضهم إلى هذا وهو مذهب سفيان الثوري
অর্থাৎ: হাদিসটি খুব শক্তিশালী নয়, তবে হাসান পর্যায়ের।
২. ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) – একাধিকবার এটাকে হাসান বলেছেন।
৩. ইমাম ইবনে হজর আসকালানী (রহ.) – বলেছেন: إسناده حسن (ইসনাদুহু হাসান=মধ্যম শক্তির) (তাহযীবুত তাহযীব, ৬/১৭২)।
৪. ইমাম শওকানী (রহ.) – বলেছেন, ইসনাদে আবদুর রহমান ইবনে ইসহাক আছেন, যিনি হাসানুল হাদিস, তাই হাদিস হাসান।
৫. আলবানী (রহ.) – ইরওয়াউল গালীল (২/৭১)–এ এটাকে হাসান বলেছেন।
[] কারা দুর্বল বলেছেন:
১. ইমাম বুখারী (রহ.) – আবদুর রহমান ইবনে ইসহাককে منكر الحديث (মুনকারুল হাদীস=দুর্বল) বলেছেন।
২. ইমাম নাসায়ী (রহ.) – বলেছেন: ليس بالقوي (শক্তিশালী নয়)।
৩. ইবনে মুবারক (রহ.) – বলেছেন: ضعيف (দুর্বল)।
৪. দারাকুতনি (রহ.) – হাদিসটিকে দুর্বল বলেছেন, কারণ একমাত্র আবদুর রহমান ইবনে ইসহাকই এ wording বর্ণনা করেছেন।
____________________________________________________
ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে নামাজে দাঁড়িয়ে দেখেছি, তিনি তাঁর ডান হাত বাম হাতের ওপরে রেখেছেন বুকে। — (সুনান ইবনে খুযাইমাহ ৪৭৯, সহীহ; আলবানীও সহীহ বলেছেন)
সহীহ= নির্ভুল।
হাসান= ভালো বা গ্রহণযোগ্য হাদিস, কিন্তু সহীহ-এর মতো শক্তিশালী না বা সহীহ এর পর্যায়ে।
দুর্বল= দুর্বল
[] কারা সহীহ বা নির্ভুল বলেছেন:
১. ইমাম ইবনে খুযাইমাহ – নিজে এ হাদিসকে "সহীহ" বলে গ্রন্থে এনেছেন।
২. ইমাম ইবনে হিব্বান – সহীহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন।
৩. আল-হাকিম আন-নাইসাবুরি – আল-মুস্তাদরাক (১/২৬০) গ্রন্থে সহীহ বলেছেন।
৪. শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ.) – ইরওয়াউল গালীল (২/৮০) ও সহীহ সুনান আবু দাউদ–এ সহীহ বলেছেন।
[] কারা হাসান বা সহীহ এর পর্যায়ে বলেছেন:
আল-শাওকানী (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ "নাইলুল আওতার"-এ উল্লেখ করেছেন যে, কায়েস ইবনু রাবী'র স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিলো, তবে তাঁর রিওয়ায়াত সাধারণত গ্রহণযোগ্য। তিনি বলেন, "কায়েস ইবনু রাবী'র রিওয়ায়াত সাধারণত গ্রহণযোগ্য, তবে তাঁর স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিলো।" — নাইলুল আওতার, ১/২৪২
এখানে শাওকানী (রহ.) স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, কায়েস ইবনু রাবী'র রিওয়ায়াত সাধারণত গ্রহণযোগ্য, তবে তাঁর স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিলল। এর ফলে, কিছু মুহাদ্দিস এই হাদিসটিকে হাসান হিসেবে গণ্য করেছেন।
[] কারা দুর্বল বলেছেন:
মূল সমস্যা এসেছে রাবী কায়েস ইবনু রাবী (قيس بن الربيع)–এর কারণে। তিনি একজন সাদূক (সত্যবাদী) ছিলেন, কিন্তু বুড়ো বয়সে তাঁর স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিলো। এজন্য তাঁর থেকে বর্ণিত কিছু হাদিসে ইখতিলাফ আছে।
১. ইমাম আহমদ ইবনে হাম্বল – বলেছেন, কায়েস ইবনু রাবী “যখন তরুণ ছিলেন তখন ভালো ছিলেন, পরে স্মৃতি নষ্ট হয়।”
২. ইয়াহইয়া ইবনু মইন – এক জায়গায় বলেছেন “لَيْسَ بِقَوِيٍّ” (তেমন শক্তিশালী নয়)।
৩. ইবনে আবি হাতিম – বলেছেন: “লিখে রাখা যায়, কিন্তু হুজ্জত করা যায় না।”
৪. দারাকুতনি – এই হাদিসকে দুর্বল বলেছেন, কারণ কায়েস ইবনু রাবী বুকে রাখার শব্দটি একাই বর্ণনা করেছেন।
Comments
Post a Comment