আল্লাহ অনেক কিছু এমনভাবে করেন, যাতে ভালো অনেক মানুষ তা বিশ্বাস করে, আবার অনেকে তা সন্দেহও করে, আর এটা আল্লাহর পরীক্ষা: আল্লাহ রাতও দিয়েছেন, দিনও দিয়েছেন। ভালো মানুষও বানিয়েছেন, খারাপ মানুষও বানিয়েছেন। নোংরা প্রাণী, বিশৃঙ্খলা — এগুলোও বানিয়েছেন, আবার ফুল, ফল ও সুন্দর জিনিসও বানিয়েছেন। প্রকৃতিতে ভালো-মন্দ দুটোই আছে। প্রকৃতিকে কেউ বানায়নি — এটা হতে পারে না, কিন্তু আল্লাহকে কেউ বানায়নি — এটা হতে পারে; শুরুতে কিছু ছিলো, যেটাকে কেউ বানায়নি। আমাদের মহাবিশ্ব একটি বিন্দু থেকে শুরু হয়ে প্রসারিত হচ্ছে, এটা অসীম। সময়ও এক পর্যায়ে ছিলো না, কারণ সময় হতে হলে পরিবর্তনের প্রয়োজন হয়। আল্লাহ ইচ্ছাশক্তি, জীবন, সময়, স্থান, পদার্থ — এগুলো বানাতে পারেন এবং আরও অসংখ্য নানা কিছু। [] আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই, এর অর্থ কি আমি যেহেতু দেখতে পাই, তাহলে আল্লাহ দেখতেই পান না? আমি বানাতে পারি, তাহলে আল্লাহ কোনো কিছুই বানাতে পারেন না? [] আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং কারো প্রতি মুখাপেক্ষী নন, অর্থ কি আল্লাহর কোনো স্বার্থ নেই? আল্লাহ নিজেই ক্ষুধা দেন, আবার নিজেই খাবার দেন, নিজেই বিপদে ফেলেন, আবার নিজেই রক্ষা করে...