আল্লাহ অনেক কিছু এমনভাবে করেন, যাতে ভালো অনেক মানুষ তা বিশ্বাস করে, আবার অনেকে তা সন্দেহও করে, আর এটা আল্লাহর পরীক্ষা:
আল্লাহ অনেক কিছু এমনভাবে করেন, যাতে ভালো অনেক মানুষ তা বিশ্বাস করে, আবার অনেকে তা সন্দেহও করে, আর এটা আল্লাহর পরীক্ষা:
আল্লাহ রাতও দিয়েছেন, দিনও দিয়েছেন।
ভালো মানুষও বানিয়েছেন, খারাপ মানুষও বানিয়েছেন।
নোংরা প্রাণী, বিশৃঙ্খলা — এগুলোও বানিয়েছেন, আবার ফুল, ফল ও সুন্দর জিনিসও বানিয়েছেন।
প্রকৃতিতে ভালো-মন্দ দুটোই আছে।
প্রকৃতিকে কেউ বানায়নি — এটা হতে পারে না, কিন্তু আল্লাহকে কেউ বানায়নি — এটা হতে পারে; শুরুতে কিছু ছিলো, যেটাকে কেউ বানায়নি।
আমাদের মহাবিশ্ব একটি বিন্দু থেকে শুরু হয়ে প্রসারিত হচ্ছে, এটা অসীম। সময়ও এক পর্যায়ে ছিলো না, কারণ সময় হতে হলে পরিবর্তনের প্রয়োজন হয়।
আল্লাহ ইচ্ছাশক্তি, জীবন, সময়, স্থান, পদার্থ — এগুলো বানাতে পারেন এবং আরও অসংখ্য নানা কিছু।
[] আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই, এর অর্থ কি আমি যেহেতু দেখতে পাই, তাহলে আল্লাহ দেখতেই পান না?
আমি বানাতে পারি, তাহলে আল্লাহ কোনো কিছুই বানাতে পারেন না?
[] আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং কারো প্রতি মুখাপেক্ষী নন, অর্থ কি আল্লাহর কোনো স্বার্থ নেই? আল্লাহ নিজেই ক্ষুধা দেন, আবার নিজেই খাবার দেন, নিজেই বিপদে ফেলেন, আবার নিজেই রক্ষা করেন। এতে করে তাঁর কাছে চাওয়া যায়, তাঁর মহিমা, দয়া প্রকাশ পায়। আল্লাহ কি কোনো এক কিছু না বানিয়েই তা ধ্বংস করতে পারবেন? বা এমন পাথর বানাতে পারবেন, যা তিনি নিজেই তুলতে পারবেন না?
[] আল্লাহ শব্দটি একটি আরবি শব্দ। এক সময় তো আরবি ভাষাও ছিলো না। কিন্তু আল্লাহ তো সব সময় ছিলেন। অন্যান্য আসমানি কিতাবে তাঁর মূল নাম ভিন্ন।
আল্লাহ ভালো অনেক মানুষকে স্বপ্নে অনেক কিছু দেখান, অনেকে তা শুনে বিশ্বাস করে, কিন্তু স্বপ্নে দেখান বলে অনেকে তা শুনে সন্দেহ করে।
সুখের জন্য অনেকে আল্লাহকে বিশ্বাস করে। আর কষ্টের জন্য অনেকে আল্লাহকে সন্দেহ করে।
আল্লাহ অনেক কিছু এমনভাবে করেন, যাতে করে অনেকে সন্দেহও করে, আবার ভালোরা বিশ্বাসও করে, আর এটা আল্লাহর পরীক্ষা।
Comments
Post a Comment