গণতন্ত্র কি হালাল নাকি হারাম?

গণতন্ত্র কি হালাল নাকি হারাম?

কেউ যদি বিশ্বাস করে যে গণতন্ত্র ইসলামের চেয়ে উত্তম, সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে তা কুফরি, স্পষ্ট কুফরি। আর কেউ যদি এমন বিশ্বাস না করে, কিন্তু গণতন্ত্রকে একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করে সমর্থন করে, আর এ সমর্থনের কারণে খেলাফত কায়েম করা সম্ভব না হয়, তাহলে এ ক্ষেত্রে গণতন্ত্র হারাম, কিন্তু কুফরি নয়। আর কেউ যদি বিশ্বাস না করে যে গণতন্ত্র ইসলামের চেয়ে উত্তম, সকল ক্ষমতার উৎস জনগণ আর কোনো ইসলামপন্থি গণতান্ত্রিক দলকে সমর্থন করে কারণ তারা এখন ক্ষমতায় না এলে কোনো অধার্মিক দল ক্ষমতায় আসতে পারে, তাহলে সে ক্ষেত্রে গণতন্ত্র হালাল এবং ভোট দেয়া যাবে। এক্ষেত্রে গণতন্ত্র কিছু সময়ের জন্য থাকতে পারে কিন্তু মূল নিয়ত বা উদ্দেশ্য অবশ্যই হতে হবে খেলাফত।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :