ঈমান ও ৭টি আজওয়া খেজুর:
ঈমান ও ৭টি আজওয়া খেজুর:
১. রাসূল (সা.) বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হবে না, যতোক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই।"
— (সহিহ বুখারি, হাদিস নং ১৫)
২. রাসূল (সা.) বলেছেন, "না, যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যতোক্ষণ না আমি তোমার নিজের জীবন থেকেও তোমার কাছে অধিক প্রিয় হই..."
— (সহিহ বুখারি, হাদিস নং ৬৬৩২)
৩. "তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী... এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়..." — (সূরা আত-তাওবা, আয়াত ২৪)
[৪] "যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না।" — (সহীহ বুখারী, হাদিস নং: ৫৪৪৫)
উল্লেখ্য: বিষ খেলেও সমস্যা হবে না।
অনেক আলেমের মতে, এখানে কিছু শর্ত আছে:
ক. এই আমলের কার্যকারিতা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও সুন্নাহর প্রতি অবিচল আস্থার সঙ্গে সম্পর্কিত।
এছাড়া, কোনো কোনো স্কলারের মতে, এই বিশেষ গুণটি শুধুমাত্র মদিনায় উৎপাদিত আজওয়া খেজুরের ক্ষেত্রেই প্রযোজ্য। হাদিসে 'তাসাব্বাহা' বা সকালে খালি পেটে খাওয়ার কথা বলা হয়েছে, যা দিনের শুরুতেই শরীরকে এক ধরনের সুরক্ষা দেয়। আর, 'সাত' সংখ্যার রহস্য আছে; চিকিৎসাবিজ্ঞান বা মানুষের সাধারণ যুক্তি দিয়ে এটি পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়।
Comments
Post a Comment