নির্দিষ্ট ক্ষেত্রে" বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট:
নির্দিষ্ট ক্ষেত্রে" বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট:
ইসলামের ফতোয়া সমাধান করতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় গুণগুলোর দুটি হলো "এ ক্ষেত্রে" যথেষ্ট বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট হওয়া।
যে প্রচণ্ড বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট, কিন্তু তার ভালো স্মৃতিশক্তি নেই এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তার জন্য আমি "সাজেস্ট করে" বলবো:
তুমি এআই, ইউটিউব, ই-বুক, বই এগুলো থেকে একাধিক আহলুস সুন্নাহর বড়ো বড়ো আলেমদের মত পড়বে, এআই-এর ক্ষেত্রে যাচাই করেও দেখবে সঠিক উত্তর দিচ্ছে কি না; একাধিক আহলুস সুন্নাহর বড়ো আলেমদের (মুজাদ্দিদ) মতের ভেতর তুলনা করে করে দেখবে কার মতটি সঠিক; ধৈর্য ধরে ধরে এবং এআই দিয়ে অর্থ চেক করে করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে গবেষণা করে করে যাচাই-বাছাই করবে কোন মতটি সঠিক।
তোমার জন্য আরও "সাধারণভাবে" বলবো:
১. ভালো স্মৃতি নেই যেহেতু, তাই না থাকলেও হবে। বেশি হাদিস ও আয়াত মুখস্থ রাখার প্রয়োজন নেই। পারলে বক্তব্য দেয়ার সময় বই দেখে দেখে বলবে, তবুও সঠিকটা বলবে।
২. মাদরাসায় পড়া আবশ্যিক নয়।
৩. প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো না হলেও হবে।
৪. আরবি বোঝাও অতীব জরুরি নয়।
৫. বিখ্যাত হওয়ারও তেমন প্রয়োজন নেই। কিছু মানুষ সঠিকটা মানলেই অনেক।
সবচেয়ে বেশি প্রয়োজন দুটি হলো, গবেষণা করতে পারার যে বুদ্ধি তা ও মেধার স্মার্টনেস। আর পরিশ্রম তো করতেই হয়।
[] আর একটি কথা বলি, যুক্তি সব নয়। কিন্তু যুক্তি সত্য খোঁজার অনেক শক্তিশালী এক মাধ্যম। যুক্তি অনেক গুরুত্বপূর্ণ।
Comments
Post a Comment