Subjective ও Objective :

 Subjective ও Objective :


কেউ যখন বলে, "আমার কাছে আমি সঠিক, তোমার কাছে তুমি সঠিক," তার অর্থ হলো: আমার কাছে যা উচিত মনে হয় তা অনুযায়ী আমি সঠিক, আর তোমার কাছে যা উচিত মনে হয় তা অনুযায়ী তুমি সঠিক।


আবার, কেউ যখন বলে, "তোমার ধারণা তোমার কাছে সঠিক, আমার ধারণা আমার কাছে সঠিক," তার অর্থ হলো: আমি যতটুকু ধারণা রাখি, ততোটুকু ধারণা অনুযায়ী আমার ধারণা সঠিক, আর তুমি যতোটুকু ধারণা রাখো, ততোটুকু ধারণা অনুযায়ী তোমার ধারণা সঠিক।


কিন্তু পুরো ধারণা অনুযায়ী আমি কিংবা তুমি ভুল।


ধরো, আমি একটা ছোটো কাঠ দেখে ভাবলাম এটা লোহা এবং ভাবলাম এটা নদীতে ফেলে দেয়া উচিত, কিন্তু পরে দেখলাম: না, এটা তো লোহা নয়।


আমি যতোটুকু ধারণা রাখেছিলাম, ততোটুকু ধারণা অনুযায়ী আমার ধারণা সঠিক ছিলো, কিন্তু পুরো ধারণা আমার ছিলো না। আর আমার কাছে যা উচিত মনে হয়েছে, তা অনুযায়ী আমি সঠিক ছিলাম, কিন্তু পুরো ধারণা অনুযায়ী আমার কাঠটাকে নদীতে ফেলে দেয়ার প্রয়োজন নেই।


আবার একই সময় একজন ঐ কাঠ দেখে ভেবেছিলো, এটা ক্লিপ, সে ভেবেছিলো এটা যত্ন করে রাখা উচিত। সে যতোটুকু ধারণা রেখেছিলো, ততোটুকু ধারণা অনুযায়ী তার ধারণা সঠিক ছিলো, কিন্তু পুরো ধারণা অনুযায়ী সে ভুল। তার কাছে যা উচিত মনে হয়েছিলো, তা অনুযায়ী সে সঠিক ছিলো, কিন্তু পুরো ধারণা অনুযায়ী তার কাঠটাকে যত্ন করে রাখার প্রয়োজন নেই।


এইজন্য দুটি শব্দ আছে: Subjective ও Objective।


Subjectively সঠিক অর্থ হলো: তোমার নিজের কাছে তুমি সঠিক।

Objectively সঠিক অর্থ হলো: তুমি আসলেই সঠিক।

Comments

Popular posts from this blog

ফেরেশতা কি বলেছিলেন যে, ১ ঘণ্টা পরে 'ইনশাআল্লাহ' বলবেন, যার কারণে সুলাইমান (আ.) 'ইনশাআল্লাহ' বলতে ভুলে গেছেন?

যতো বেশি জানা যায় ততো ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে বেশি জানার প্রয়োজন নেই এটাও জানা প্রয়োজন।

ইসলাম যেহেতু অতীতেও "সুস্পষ্টভাবে" প্রমাণিত ছিলো না, তাহলে ভবিষ্যতেও "সুস্পষ্টভাবে" প্রমাণিত হবে না।