জন্মদিন পালন কি সত্যিই হারাম?
জন্মদিন পালন কি সত্যিই হারাম?
যদি অমুসলিমরা দাওয়াত দেয়া আবিষ্কার করতো, তাহলে কি মুসলিমদের জন্য দাওয়াত দেয়া বিজাতীয় অনুকরণ হিসেবে হারাম হতো? না। কারণ দাওয়াত দেয়া অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাধারণ পারিবারিক উৎসব।
রাসূলুল্লাহ ﷺ মদিনায় আগমন করে দেখলেন, লোকেরা বছরে দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে। তিনি জিজ্ঞেস করলেন, "এই দুই দিন কীসের?" তারা বললো, “জাহিলি যুগে আমরা এই দুই দিনে আনন্দ করতাম।” তখন রাসূলুল্লাহ ﷺ বললেন—
"নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন— একটি হলো ঈদুল ফিতর
এবং অন্যটি ঈদুল আজহা।" এ হাদিস থেকে কি এটা নির্ধারণ হয় যে আগামীতে বার্ষিক ধর্মীয় নয় এমন সকল সাধারণ উৎসবও বাতিল? নাহ। এ হাদিস থেকে বোঝা যায়, এই দুটি দিন জাহেলি যুগের ছিলো বলে ঐ দুই দিনে কুফরি ও শিরক থাকার আশঙ্কা ছিলো। তাই কেবল ঐ দুইদিন বাতিল। রাসুল (সা.) পারলে এটাও বলতে পারতেন যে, তোমরা এই দুইদিন পালন করো কিন্তু এ দিনে তোমরা কোনো কুফরি অথবা শিরক করো না (কোনো সাধারণ উৎসবে কোনো কুফরি ও শিরকি কাজ করা আর কুফরি ও শিরককে কেন্দ্র করে একটি উৎসব এ দুটি ভিন্ন। কুফরি ও শিরককে কেন্দ্র করে উৎসব হলে অবশ্যই বাতিল)৷ কিন্তু তিনি আরও উত্তম কিছু বলেছেন। তাই আগামীতে যদি বার্ষিক কোনো "সাধারণ" নির্দিষ্ট দিনের উৎসবে মানুষ কুফরি ও শিরক করে, তার মানে পুরো উৎসবটাই বাতিল হবে না, বরং কেবল সেই উৎসবের কুফরি ও শিরক বাতিল হবে। কিন্তু কোনো উৎসব যদি কুফরি ও শিরক অথবা হারাম কাজকে কেন্দ্র করেই গড়ে ওঠে তাহলে তা সব সময়ই বাতিল।
ইসলামে গাছপালার সো পিস, ছোটো বাচ্চাদের পুতুল দিয়ে খেলা, সামর্থ্যবান কেউ অপচয় ও অহংকার ছাড়া দামী বাড়ি করা জায়েজ। এগুলোতে ইহকালীন ও পারকালীন কী উপকার? এগুলো সুখের জন্য করা হয়, সুখই উপকার। ঠিক তেমনি জন্মদিন যদি আনন্দের জন্য পালন করা হয় কোনো হারাম কিছু ছাড়া তাহলে জায়েজ।
একজনের যে দিন জন্মদিন সে দিন তো তার হায়াত এক বছর কমে গেলো, তাহলে তো তার খুশি হওয়া উচিত নয়। তার তো দুঃখিত হওয়া উচিত। কেউ তার হায়াত কমে যাওয়ার জন্য জন্মদিন পালন করে না, সে পালন করে কারণ এই দিনে সে জন্ম নিয়েছিলো। হায়াত তো মানুষের সব সময় কমে যাচ্ছেই।
জন্মদিন এক সময় কুফরি বিশ্বাসের সাথে পালিত হতো। কিন্তু এখন আর হয় না। যেমন: চাঁদ তারার প্রতিক এক সময় কুফরি কাজে ব্যবহার হতো, পুতুল কালো যাদুর কাজে ব্যবহার হয়। কিন্তু জন্মদিন বর্তমানে কুফরি কোনো বিশ্বাসের সাথে পালিত হয় না এবং এটা কোনো ধর্মীয় উৎসব নয়। তাই হারাম কিছু বাদ দিয়ে পালন করলে জায়েজ।
Comments
Post a Comment