রাসূলুল্লাহ ﷺ মদিনায় আগমন করে দেখলেন, সেখানকার লোকেরা জাহেলি যুগে দুটি দিনে খেলাধুলা ও উৎসব পালন করতো। তখন তিনি ﷺ জিজ্ঞেস করলেন, "এই দুটি দিন কী?" তারা বললো, "আমরা জাহেলি যুগে এই দুটি দিনে আনন্দ-উৎসব করতাম।" তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, "আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন— একটি হলো ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।” — (সুনান আবু দাউদ, হাদিস: ১১৩৪)
রাসূলুল্লাহ ﷺ মদিনায় আগমন করে দেখলেন, সেখানকার লোকেরা জাহেলি যুগে দুটি দিনে খেলাধুলা ও উৎসব পালন করতো। তখন তিনি ﷺ জিজ্ঞেস করলেন, "এই দুটি দিন কী?"
তারা বললো, "আমরা জাহেলি যুগে এই দুটি দিনে আনন্দ-উৎসব করতাম।" তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, "আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন— একটি হলো ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।” — (সুনান আবু দাউদ, হাদিস: ১১৩৪)
(১) এই হাদিস থেকে নির্ধারণ হয় যে, আগামীতে দুই ঈদ ছাড়া নির্দিষ্ট দিনের যতো বার্ষিক উৎসব আসবে (মানুষের বানানো), ধর্মীয় হোক অথবা সাধারণ হোক সব বাতিল ❌
(২) এই হাদিস দ্বারা এটা নির্ধারণ হয় যে, মদিনার এ দুই উৎসব জাহেলি যুগের ছিলো তাই ঐ দুইদিনে কুফরি ও শিরক থাকার আশঙ্কা ছিলো তাই ঐ দুই দিন বাতিল করে উত্তম দুটি ঈদ দেয়া হয়েছে। ✔️ (নতুন বানানো ইসলামী ধর্মীয় উৎসব বাতিল হবে ধর্মে নতুন কিছু সংযোজন করার হাদিস থেকে।)
[] হারাম জিনিসকে কেন্দ্র করে উৎসব হওয়া ≠ কোনো সাধারণ উৎসবে হারাম কিছু হওয়া।
হারাম জিনিসকে কেন্দ্র করে উৎসব হওয়া। → পুরো উৎসব বাতিল।
কোনো সাধারণ উৎসবে হারাম কিছু হওয়া৷ → উৎসব জায়েজ, হারাম কাজ বাতিল।
[] রাসূল (সা.) এটাও বলতে পারতেন যে, তোমরা জাহেজি যুগের ঐ দুটি উৎসব পালন করো, কিন্তু তাতে হারাম কিছু থাকলে তা কোরো না। কিন্তু সরাসরি উৎসব দুটি বাতিল করা উত্তম ছিলো।
<?> রাসূল (সা.) কেন বললেন না যে, তোমরা এই দুইদিন পালন করো কিন্তু তাতে হারাম কিছু থাকলে তা কোরো না?
= কারণ তিনি ঐ দুই দিন বাতিল করে আরও উত্তম দুটি দিন দিতে চেয়েছেন।
নতুন বানানো ইসলামী ধর্মীয় উৎসব বাতিল হবে ধর্মে নতুন কিছু সংযোজন করার হাদিস থেকে।
Comments
Post a Comment