কুরআন ও হাদিসের ভাষা নিয়ে যে ভুলগুলো মানুষ করে, সে ক্ষেত্রে:
কুরআন ও হাদিসের ভাষা নিয়ে যে ভুলগুলো মানুষ করে, সে ক্ষেত্রে:
১. লাক্ষণিক অর্থবোধক বা অন্তর্নিহিত অর্থবোধক শব্দ ও বাক্যের আক্ষরিক অর্থ নেয়া। আমাদের সাধারণ জীবনেরই অনেক শব্দের অন্তর্নিহিত অর্থ আছে। যেমন — ধরুন, আমি বললাম, আমার মাথা ঘুরছে, তার মানে কি সত্যিই আমার মাথা ঘোরা শুরু করেছে? নাকি বেহুঁশ হয়ে যাবো বা পড়ে যাবো — এমন লাগছে? এর দ্বারা সাধারণত বোঝানো হয়, বেহুঁশ হয়ে যাবো বা পড়ে যাবো — এমন লাগছে। ইসলামের ক্ষেত্রে যেমন — আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই, তার মানে কি আমি দেখি, তাহলে আল্লাহ দেখেনই না? আল্লাহ পরম করুণাময় ও অতি দয়ালু মানে কি তিনি কোনো কষ্টই দেবেন না? জান্নাতে যা চাওয়া হবে, তাই দেয়া হবে তার মানে কি সেখানে আল্লাহও হওয়া যাবে?
২. প্রেক্ষাপট না বোঝা: "তোমরা যেখানে পাও তাদের হত্যা করো।" — (সূরা আল-বাকারাহ ২:১৯১) এই অংশটি একা পড়লে অর্থ খুব ব্যাপক মনে হতে পারে। কিন্তু আগের ও পরের আয়াতগুলোতে যুদ্ধ, নির্যাতন, মক্কা থেকে বহিষ্কার এবং যুদ্ধরত পক্ষের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ রয়েছে। আর এমন অনেক আয়াত আছে, যেগুলোর প্রেক্ষাপট না বুঝলে অনেকে ভুল বুঝবে।
৩. কুরআন ও হাদিস উভয়ই প্রায় ১৪শ বছর আগে প্রচলিত আরবি ভাষাকে অনুসরণ করে। তাই এগুলোর ভাষা বর্তমানের আধুনিক বা কথ্য আরবি থেকে কিছুটা ভিন্ন। তবে আধুনিক প্রমিত আরবির সঙ্গে কুরআন ও হাদিসের আরবির গভীর ভাষাগত ধারাবাহিকতা আছে।
Comments
Post a Comment