প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আমার কিছু ইচ্ছা ও প্রত্যাশা : — আহসানুল ইরফান

প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আমার কিছু ইচ্ছা ও প্রত্যাশা : — আহসানুল ইরফান

আমি সত্যিই ভবিষ্যতে প্রযুক্তির এই ধরনের অগ্রগতি দেখতে চাই। এখানে উল্লেখ করা বিষয়গুলো ভবিষ্যতে অবশ্যই ঘটবে — এমন কোনো দাবি আমি করছি না। বরং এগুলো আমার ব্যক্তিগত ইচ্ছা ও প্রত্যাশা; আমি চাই প্রযুক্তি একদিন এই পর্যায়ে পৌঁছাক।

১. ১২ বছর বয়স থেকেই সহজে ডেবিট কার্ড :

আমি চাই, ১২ বছর বয়স থেকেই নির্দিষ্ট শর্তে কিশোর-কিশোরীদের জন্য ডেবিট কার্ড পাওয়া সম্ভব হোক। অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে এবং পরে নিজের এলাকার ব্যাংক শাখা থেকে সহজেই কার্ড সংগ্রহ করা যাবে।

২. সব ভিডিওর জন্য সব ভাষায় AI ডাবিং :

আমি চাই, YouTube ও Facebook-এর প্রতিটি ভিডিওতে AI-এর মাধ্যমে সব ভাষায় ডাবিংয়ের সুযোগ থাকুক। কোনো ভিডিও নির্মাতা এমনভাবে এই সুবিধা বন্ধ করে রাখতে পারবে না, যাতে অন্য ভাষার মানুষ ভিডিওটি নিজের ভাষায় দেখতে না পারে। অর্থাৎ, প্রতিটি ভিডিওই দর্শকের পছন্দের ভাষায় ডাব করে দেখার সুযোগ থাকা উচিত; সব ভিডিও।

৩. এক অপারেটিং সিস্টেমের অ্যাপ অন্যটিতে রূপান্তর :

আমি এমন একটি শক্তিশালী AI দেখতে চাই, যা iOS-এর জন্য তৈরি কোনো অ্যাপ্লিকেশনকে Android-এর উপযোগী অ্যাপে রূপান্তর করতে পারবে, আবার Android অ্যাপকেও iOS-এর জন্য রূপান্তর করতে পারবে।

একইভাবে Windows-এর সফটওয়্যারকে ChromeOS বা AluminumOS, macOS-এর উপযোগী করে এবং উল্টো দিকেও রূপান্তর করতে পারবে।

৪. AI দিয়ে ছবি-সহ পুরো বই অনুবাদ :

আমি চাই, AI পুরো একটি বই এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে পারুক এবং বইয়ের ছবি, বিন্যাস ও অন্যান্য উপাদানও যথাসম্ভব ঠিক রাখতে পারুক। এই ধরনের উন্নত সেবার জন্য টাকা লাগলেও, অন্তত এমন একটি নির্ভরযোগ্য সুবিধা থাকা উচিত।

৫. AI দিয়ে Microsoft Office-এর পুরো কাজ :

আমি চাই, ChatGPT বা অন্যান্য AI → Microsoft Word, Excel এবং PowerPoint-এ প্রায় সম্পূর্ণভাবে কাজ করতে পারুক। ব্যবহারকারী যা যা নির্দেশ দেবে, AI সেই অনুযায়ী ডকুমেন্ট, স্প্রেডশিট বা প্রেজেন্টেশন তৈরি ও সম্পাদনা করতে পারবে। প্রয়োজনে এর জন্য আলাদা অর্থ প্রদান করতে হলেও, এই সুবিধাটি থাকা উচিত।

৬. AI দিয়ে Microsoft Office-এর আসল জ্যামিতিক ডায়াগ্রাম তৈরি :

আমি চাই, AI তার Chatbox-এ শুধু জ্যামিতিক ডায়াগ্রামের ছবি তৈরি করে না দিয়ে Microsoft Office-এর ভেতরে থাকা আসল Shape, Line, Text Box ও অন্যান্য উপাদানসহ যে ডায়াগ্রাম, তা Chatbox-এ তৈরি করতে পারুক এবং তা কপি করে Office software-এ paste করা যাক।

৭. YouTube ভিডিওর সঙ্গে Notes বা PDF যুক্ত করা :

আমি চাই, YouTube ভিডিওর শেষে বা ভিডিওর সঙ্গে Notes.doc বা Notes.pdf যুক্ত করার সুবিধা থাকুক। এর পাশাপাশি, ভিডিওতে যা যা বলা হয়েছে, তা AI নিজে থেকে বিশ্লেষণ করে সুন্দরভাবে নোট তৈরি করে দিতে পারবে — এই অপশনও থাকুক।

৮. Facebook ও YouTube-এ "Content Types List" :

আমি চাই, Facebook ও YouTube-এ "Content Types List" নামে একটি বিশেষ অপশন থাকুক। সেখানে বিভিন্ন কনটেন্টের টাইপের নামসহ একটি অনেক বড়ো তালিকা থাকবে, যেখানে নানা ধরনের ভিডিওর টাইপ উল্লেখ থাকবে। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট টাইপ নির্বাচন করলে সে মূলত সেই টাইপ-সম্পর্কিত ভিডিও ও কনটেন্টই দেখতে পারবে।

৯. AI-এর তিনটি ব্যাখ্যা করার মোড অপশন :

আমি চাই, AI মডেলগুলোতে অন্তত তিনটি ব্যাখ্যা করার মোড অপশন থাকুক:

A. Quick Explain — এটাতে ক্লিক করলে যারা কোনো বিষয় একেবারেই বোঝে না, তাদের জন্য খুব সহজ ও সংক্ষিপ্ত ভাষায় ব্যাখ্যা।

B. Standard Explain — এটাতে ক্লিক করলে সাধারণভাবে স্বাভাবিক পরিমাণ ব্যাখ্যা।

C. Deep Explain — এটাতে ক্লিক করলে অনেক বিস্তারিত, গভীর এবং বিস্তৃত ব্যাখ্যা।

এর ফলে ব্যবহারকারী নিজের প্রয়োজন ও বোঝার স্তর অনুযায়ী AI-এর উত্তর বেছে নিতে পারবে।

১০. Draw.io-এর সঙ্গে AI :

আমি চাই, Draw.io-এর সঙ্গে শক্তিশালী AI যুক্ত হোক, যাতে ব্যবহারকারী শুধু নির্দেশ দিলেই AI সম্পূর্ণ ডায়াগ্রাম, ফ্লোচার্ট, মাইন্ড ম্যাপসহ প্রয়োজনীয় কাজ করে দিতে পারে।

১১. Facebook-এ নিজের পোস্টের মধ্যে সার্চ :

আমি চাই, Facebook-এ "নিজের" বহু পোস্টের মধ্যে সহজে সার্চ করার একটি শক্তিশালী সুবিধা থাকুক, যাতে কীওয়ার্ড দিয়ে সার্চ করা যায়।

১২. ভিডিও-যুক্ত ই-বুক :

আমি চাই, এমন ই-বুক তৈরি হোক, যেখানে শুধু লেখা ও ছবি নয়, প্রয়োজন অনুযায়ী ভিডিওও থাকবে। ফলে পাঠক বই পড়ার পাশাপাশি নির্দিষ্ট বিষয়গুলো ভিডিও দেখে আরও ভালোভাবে বুঝতে পারবে।

১৩. যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, সেটার ভিডিওসহ ডিস্ক বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম :

আমি চাই, প্রত্যেক দামি ইলেকট্রনিক যন্ত্র বা পণ্য, যা ব্যবহার করা "সাধারণভাবে" শিখতে হয়, তা কীভাবে ব্যবহার করতে হয়, নির্মাতারা তাদের ওয়েবসাইটে ভিডিও ও সহজ মেনুর মাধ্যমে বিস্তারিতভাবে দেখিয়ে রাখুক। সম্ভব হলে প্রত্যেক ওরকম পণ্যের সঙ্গে একটি ডিস্ক বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমও দেয়া যেতে পারে, যেখানে সেই যন্ত্রটি ব্যবহারের পূর্ণ ভিডিও নির্দেশনা থাকবে।

Comments

Popular posts from this blog

ভালো থাকার উপায়:

ফেরেশতা কি বলেছিলেন যে, ১ ঘণ্টা পরে 'ইনশাআল্লাহ' বলবেন, যার কারণে সুলাইমান (আ.) 'ইনশাআল্লাহ' বলতে ভুলে গেছেন?

তার মানেই এ নয় যে