যারা জন্মদিন পালন করাকে হারাম বলে, তাদের কাছে আমার প্রশ্ন:
যারা জন্মদিন পালন করাকে হারাম বলে, তাদের কাছে আমার প্রশ্ন:
১. "জয় বাংলা" আওয়ামী লীগের স্লোগান, তাই এ স্লোগান বর্তমানে দেয়া ঠিক হবে না। কিন্তু ধরুন, যদি এমন হয়, ভবিষ্যতে ১০০০ বছর পর এটা অন্য কোনো দলের, যেমন হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের, অথবা সাধারণ স্লোগান হয়ে গেলো, তখন কি এই স্লোগান দিতে সমস্যা আছে? না। তখন তো এটা কোনো হারাম দলের স্লোগান নয়। জন্মদিন অনেক অতীতে অমুসলিমদের নানা ধর্মীয় উৎসবের সঙ্গে সম্পর্ক রাখতো, কিন্তু এখন কি রাখে? অতীতেও অনেকে এটা অনেকভাবেই পালন করেছে। অমুসলিমরা বিজ্ঞানমেলা আবিষ্কার করেছে, তাতেই কি তা মুসলিমদের জন্য হারাম?
২. যারা বলে এটা অনর্থক, তাই হারাম, তাদের জন্য: আমি আমার হাত চেয়ার থেকে টেবিলে রাখলাম, এতে কোনো উপকার হলো? উপকার না হলেই কি হারাম? ঘরে যে প্লাস্টিকের ফুল রাখা হয়, সাধারণ নানা শোপিস রাখা হয়, তাতে কোনো উপকার হয়? ভালো লাগে, তাই রাখে। তবে ধরুন, আমার পরীক্ষা আছে, কিন্তু আমি পরীক্ষা না দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে খেলা করছি, তখন প্লাস্টিকের ফুল দিয়ে খেলা করা অনর্থক।
৩. রাসূল (সা.) মদিনায় এসে দেখলেন, দুটি দিনে মানুষ আনন্দ উদযাপন করে... — এই হাদিস থেকে কি এটা নির্ধারণ হয় যে, আগামীতে যতো উৎসব তৈরি হবে, ধর্মীয় হোক অথবা সাধারণ, সবই বাতিল? নাকি কেবল এটা নির্ধারণ হয় যে, ওই দুই দিন বাদ দিয়ে দুটি উত্তম দিন দেয়া হয়েছে, যেমন — ঈদুল ফিতর ও ঈদুল আজহা?
৪. বর্তমানের জন্মদিন পালন কি অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসব, যে পালন করা যাবে না?
৫. ঈদের দিনে যদি মানুষ বেহায়াপনা, অশ্লীলতা করে, তাতে কি ঈদ হারাম হয়ে যায়? নাকি বেহায়াপনা ও অশ্লীলতা হারাম?
৬. জন্মদিন কি কেউ এজন্য পালন করে যে তার ১ বছর হায়াত কমে গেছে? নাকি পালন করে কারণ সে এই দিনে জন্ম নিয়েছিলো? আর হায়াত তো সব সময় কমে যাচ্ছেই।
Comments
Post a Comment