তিনটি খেলা ছাড়া বাকি সব খেলা হারাম নয়:
তিনটি খেলা ছাড়া বাকি সব খেলা হারাম নয়:
"তিনটি খেলা ছাড়া সব খেলা হারাম। ১. স্ত্রীর সঙ্গে খেলা, দৌড়া দৌড়ি। ২. নিজের ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া। ৩. তীর নিয়ে খেলা।"
— আব্দুর রাজ্জাক বিন ইউসূফ
https://youtu.be/Im4KwUQUl58?si=KP9FtdCgXUmJhyqp
https://youtu.be/D7olKIR-6IE?si=dHKey5mEn5ij5JiM
[] হাদিস: "একজন মুসলিম ব্যক্তি যে সকল খেলাধুলা ও বিনোদন করে, তা অনর্থক — তবে তার ধনুক দিয়ে তীর নিক্ষেপ করা, তার ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া এবং তার স্ত্রীর সঙ্গে আনন্দ-কৌতুক করা ছাড়া। কেননা এগুলো সত্য বা সওয়াবের অন্তর্ভুক্ত।" — (সুনান ইবনু মাজাহ ২৮১১) হাদিসের মান: দারুসসালাম: হাসান হিসেবে গ্রেড করেছে। আলবানী: দুর্বল বলেছেন। শু'আইব আরনাউত: সনদকে হাসান বলেছেন বলে উল্লেখ পাওয়া যায়।
[] হাদিস: "আল্লাহর যিকর অন্তর্ভুক্ত নয় — এমন প্রত্যেক কাজই লাহও ও লাআব (বিনোদন ও খেলাচ্ছলে সময় কাটানো), তবে ৪টি বিষয় ব্যতিক্রম: তীরন্দাজির অনুশীলন, তার ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া, তার পরিবারের বা স্ত্রীর সঙ্গে প্রেমকেলি করা এবং তাকে সাঁতার শেখানো।" — (সুনান আন-নাসাঈ আল-কুবরা, হাদিস ৮৯৪০) (হাদিসের মান: শায়খ আলবানী (রহ.) সহিহ বলেছেন।)
[] ওপরের দুই হাদিসে এটা বলা হয়নি যে, ঐ ৩টি এবং ৪টি খেলা ছাড়া বাকি সব খেলা → খেলা যাবে না। আর প্রথম হাদিসে অনর্থক এই অর্থে যে সাধারণভাবে তাতে কোনো উপকার নেই, এছাড়া ঐ ৩টি ও ৪টি খেলা উপকারী।
[] ঐ ৩টি ও ৪টির বাইরের খেলার হাদিস:
আয়িশা (রা.) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (সা.)-কে আমার ঘরের দরজায় দেখলাম। তখন হাবশার লোকেরা মসজিদে তাদের বর্শা নিয়ে খেলছিলো। রাসূলুল্লাহ (সা.) তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করে রাখছিলেন, যাতে আমি তাদের খেলা দেখতে পারি। — (সহিহ আল-বুখারি ৪৫৪–৪৫৫)
[] হাদিস: "রুকানা নবী (সা.)-এর সঙ্গে কুস্তি লড়লেন, অতঃপর নবী (সা.) তাঁকে পরাস্ত করে মাটিতে ফেলে দিলেন।" — (সুনান আবি দাউদ, হাদিস: ৪০৭৮) (হাদিসের মান: এর সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতোভেদ আছে; ইমাম তিরমিযী সনদকে প্রতিষ্ঠিত মনে করেননি, তবে শায়খ আলবানী এটিকে সহিহ বলেছেন।)

Comments
Post a Comment