"নির্দিষ্ট ক্ষেত্রে" বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট:
"নির্দিষ্ট ক্ষেত্রে" বুদ্ধিমান ও মেধায় যথেষ্ট স্মার্ট:
ইসলামের ফতোয়া সমাধান করতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় দুটি গুণ হলো "এ ক্ষেত্রে" যথেষ্ট বুদ্ধিমান ও মেধায় স্মার্ট হওয়া।
১. ভালো স্মৃতিশক্তির তেমন কোনো প্রয়োজনই নেই; স্মৃতিশক্তি অনেক দুর্বল হলেও হবে। বেশি আয়াত, হাদিস মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নেই।
২. মাদরাসায় পড়ারই দরকার নেই।
৩. প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো শিক্ষার্থী হওয়ারও প্রয়োজন নেই।
৪. আরবি বোঝারও প্রয়োজন নেই।
৫. বিখ্যাত হওয়ারও প্রয়োজন নেই; কিছু মানুষ আপনাকে অনুসরণ করলেও অনেক; কিছু মানুষ সঠিকটা পালন করুক।
যা প্রয়োজন তা হলো, গবেষণা করতে পারার যে বুদ্ধি তা ও মেধার স্মার্টনেস। বর্তমানে ইন্টারনেট আছে, এআই আছে, ইউটিউব আছে, অনেক ই-বুক আছে, আপনি অনেক ধৈর্য ধরে ধরে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অনেক ফতোয়া সমাধান করতে পারবেন, আরবিও জানতে হবে না; অর্থ বারবার চেক করবেন। বক্তব্য দেয়ার সময় পারলে ফোন অথবা বই দেখে দেখে বলবেন, তবুও সঠিকটা বলবেন। অনেক বড়ো বড়ো আলেমদের বই থেকে তাদের মতের ভেতর তুলনা করে করে বের করতে পারবেন কোনটা সঠিক। কিন্তু একটা কথা, গবেষণা করতে যথেষ্ট বুদ্ধিমান ও মেধায় স্মার্ট হতে হবে।
[] আরও কিছু কথা, যুক্তি সব নয়, কিন্তু যুক্তি সত্য খোঁজার অনেক শক্তিশালী মাধ্যম। যুক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
[] আমি কোনো আলেমকে ছোটো করতে চাই না। কিন্তু আমি বাংলাদেশের বর্তমানে একজন আলেমকেও দেখিনি, যিনি প্রচণ্ড বুদ্ধিমান ও মেধার ক্ষেত্রে যথেষ্ট স্মার্ট। অধিকাংশই মুখস্থবিদ্যার অচিন্তাশীল আলেম, যা নিন্দা হিসেবে বলছি না।
Comments
Post a Comment