মুসলিম বিদ্রোহী — আহসানুল ইরফান
মুসলিম বিদ্রোহী
— আহসানুল ইরফান
আমি মুসলিম বিদ্রোহী — সত্য আমার গান,
জুলুমের প্রাসাদ কাঁপে, জাগে বিবেক-প্রাণ।
মিথ্যার কালো রাত যতো করুক পথ রোধ,
হকের পথে মাথা তুলে — এটাই আমার বোধ।
আমি মুসলিম বিদ্রোহী — ভয়কে করি ক্ষয়,
অন্যায়ের আঁধার ভেদে সত্যের সূর্যোদয়।
কলম আমার বজ্রকণ্ঠ, ঈমান আমার ঢাল,
রবের পথে অটল আমি — সত্যই আমার চাল।
Comments
Post a Comment