"আল্লাহ" শব্দটা তো একটি আরবি শব্দ। আরবি ভাষা তো এক সময় ছিলো না, তখন আল্লাহর মূল নাম কি ছিলো?
"আল্লাহ" শব্দটা তো একটি আরবি শব্দ। আরবি ভাষা তো এক সময় ছিলো না, তখন আল্লাহর মূল নাম কি ছিলো?
আরবি ভাষা প্রাচীন সেমিটিক ভাষাগোষ্ঠীর একটি শাখা থেকে দীর্ঘ সময়ের ভাষাগত বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। আবার সেসব ভাষাও তো অন্য কোনো ভাষা থেকে এসেছে। অন্যান্য আসমানী কিতাবে আল্লাহকে অন্য নামে ডাকা হচ্ছে।
বর্তমান বাইবেল ইসলামী বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণভাবে অবিকৃত আসমানি কিতাব নয়; তবে এতে পূর্ববর্তী নবীদের ওহি ও শিক্ষার কিছু সত্য অংশ রয়ে গেছে। সেই গ্রন্থেই দেখা যায়, বিভিন্ন নবী আল্লাহকে তাঁদের নিজ নিজ ভাষায় 'এলোহিম', 'ইয়াহওয়ে', 'আদোনাই', 'আব্বা' ইত্যাদি শব্দে উল্লেখ বা সম্বোধন করেছেন। কিন্তু বর্তমানে যেহেতু এই শব্দগুলো অন্যান্য ধর্মের সাথে সম্পর্ক রাখে, তাই সেগুলো মুসলিমদের প্রয়োজন ছাড়া ব্যবহার করা ঠিক হবে না।
[] আমি "নাম" ও "পরিচায়ক শব্দ" দুটাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করি। আমি বলবো, "আল্লাহ" সৃষ্টিকর্তার কোনো নাম নয়, সহজভাবে বললে, এটা আরবি ভাষা ও তার সাথে ইসলাম মিলে একটি পরিচায়ক শব্দ, যা দ্বারা "সৃষ্টিকর্তা যিনি একমাত্র উপাস্য" তাকে বোঝানো হয়।
Comments
Post a Comment