আজওয়া খেঁজুর খেলে বিষ খেলেও সমস্যা হবে না?
"যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না।"
— (সহীহ বুখারী, হাদিস নং: ৫৪৪৫)
উল্লেখ্য: বিষ খেলেও সমস্যা হবে না।
অনেক আলেমের মতে, এখানে কিছু শর্ত আছে:
১. কোনো কোনো স্কলারের মতে, এই বিশেষ গুণটি শুধুমাত্র মদিনায় উৎপাদিত আজওয়া খেজুরের ক্ষেত্রেই প্রযোজ্য।
২. সকালবেলার আমল: হাদিসে 'তাসাব্বাহা' বা সকালে খালি পেটে খাওয়ার কথা বলা হয়েছে, যা দিনের শুরুতেই শরীরকে এক ধরনের সুরক্ষা দেয়।
৩. 'সাত' সংখ্যার রহস্য: চিকিৎসাবিজ্ঞান বা মানুষের সাধারণ যুক্তি দিয়ে এটি পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। 'সাত' সংখ্যার এক ধরনের আধ্যাত্মিক ও বরকতময় গুরুত্ব রয়েছে, যার প্রকৃত রহস্য আল্লাহ ও তাঁর রাসূল ভালো জানেন।
৪. এই আমলের কার্যকারিতা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও সুন্নাহর প্রতি অবিচল আস্থার সঙ্গে সম্পর্কিত।
Comments
Post a Comment