হানাফি, শাফিয়ি, হাম্বলি, আহলে হাদিস — এসব নামে নিজেকে ডাকা যেতে পারে, কিন্তু সব সময়ই এসব পরিচয় বারবার দেয়ার প্রয়োজন নেই, আর অন্য মাযহাব বা মানহাজকে ছোটো করে দেখার প্রয়োজন নেই। এমনিতে আলোচনা-বিতর্ক হতে পারে, কিন্তু তর্ক করার প্রয়োজন নেই। বর্তমানে মানুষ "সাধারণত" দেখে না যে কে হানাফি আলেম, কে হাম্বলি আলেম, কে আহলে হাদিস আলেম। মানুষ সাধারণত বড়ো প্রভাবশালী নানা আলেমদের কথা শোনে আর দেখে তিনি সঠিক বলছেন কি না; মানুষ ইউটিউবে একাধিক বড়ো আলেমের কথা শোনে আর জানার চেষ্টা করে কে সঠিক বলছে। যদি এমন হয়, একই বিষয়ে এই সময়ের তিনজন বড়ো আহলুস সুন্নাহর আলেমের বই আপনি পড়লেন আর দেখলেন তিনজনের মত ভিন্ন, আপনি যদি গবেষক হন, তাহলে গবেষণা করে দেখলেন যে তিনটির মধ্যে কোনটি সঠিক, আর যদি সময় না থাকে, তাহলে আপাতত দৃষ্টিতে যেটা সঠিক মনে হয়, সেটাই মানলেন। কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আহলে হাদিস, হানাফি, মালিকি —তাদের নিজেদের আলেমদের মধ্যেও মতোপার্থক্য আছে, আবার অনেকে নিজেও নিজের মত পরে পরিবর্তন করেছেন। খারিজিদের বড়ো বৈশিষ্ট্য ছিলো, তারা কিছু সত্য কথা বা নীতিকে এমনভাবে প্রয়োগ করতো যে তা চরমপন্থায় পরিণত হতো...